বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২k Time View  
  •                                      
                                   
                               
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এদিন তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা এবং ফ্যামিলি কার্ড ব্যবস্থার কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকার পরিচালনায় সমন্বয়, দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক খাত এবং প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর বিভিন্ন দিক আলোচনায় আসে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে নিজ নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিব পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন সরকারের অধীনে সচিবালয়কেন্দ্রিক কার্যক্রমে ফিরে আসাকে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানের পরই রাতের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে এবং পরদিন থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102