বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৮k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে
শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে স্বজনদের মারধরে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং ত্রিবেণী ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসমত আলীর মেয়ে তহমিনা খাতুনের সাথে তার ভগ্নিপতি নবিস উদ্দিনের বড় ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে তিক্ততা ও বিবাদ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত আলীর ওপর চড়াও হন তার আপন ভগ্নিপতি নবিস উদ্দিন (৫৫) ও ভাগ্নে রফিকুল ইসলাম (২২)। তাদের উপর্যুপরি কিল-ঘুষিতে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে কে আটক করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102