রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৫k Time View  
  •                                      
                                   
                               
মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ
মাধবপুর সীমান্তে বিজিবির অভিযান আড়াই লাখ টাকার মূল্যের ৭৩ কেজি গাঁজা জব্দ

হবিগঞ্জে  মাধবপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।‎বিজিবি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন-এর তেলিয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলদল মাধবপুর উপজেলার বান্ডারুয়া এলাকায় অভিযান চালায়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় মাদকের একটি চালান ওই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

‎টহলদল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় এবং নজরদারি জোরদার করে। কিছুক্ষণ পর কয়েকজন চোরাকারবারী বস্তা বহন করে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।‎পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়-এ হস্তান্তরের কার্যক্রম চলছে।‎৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102