শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপায় রমজানের শুরুতেই বাজারে আগুন, দিশেহারা সাধারণ ক্রেতা সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে আশুলিয়ার জামগড়া মোল্লা বাজার এলাকায় সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, আতঙ্কে এলাকাবাসী ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ১ রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশ মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় রমজানের শুরুতেই বাজারে আগুন, দিশেহারা সাধারণ ক্রেতা

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় রমজানের শুরুতেই বাজারে আগুন, দিশেহারা সাধারণ ক্রেতা
শৈলকুপায় রমজানের শুরুতেই বাজারে আগুন, দিশেহারা সাধারণ ক্রেতা

ঝিনাইদহের শৈলকুপায় পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।বাজারের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০ টাকা, বেগুন ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।

শাকসবজির দাম প্রতি আটিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।ফলের বাজারেও একই অবস্থা; এক হালি কলা ৪০ টাকা, আপেল ৩৪০ টাকা এবং আঙুর ফল (কালো) ৬০০, আঙুর ফল (সবুজ) ৫০০ টাকা, মাল্টা ৩৫০ টাকা, কমলা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইফতারের অবিচ্ছেদ্য অংশ খেজুরের দাম মানভেদে ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, “রমজান মাস আসলেই মনে হয় বাজারে অঘোষিত উৎসব শুরু হয়, তবে সেটা ব্যবসায়ীদের জন্য। আমরা যারা সাধারণ ক্রেতা, আমাদের জন্য শুধু দুশ্চিন্তা।”স্থানীয়দের মতে, প্রতি নিয়ত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি না থাকলে পুরো রমজানের মাস জুড়েই এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। সাধারণ মানুষের স্বস্তির জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ পরিচালনা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102