রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা। আশুলিয়ায় ৭০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎বাহুবলে ওসি–বিএনপি সভাপতির উত্তপ্ত ফোনালাপ ফাঁস, রাজনৈতিক মহলে তোলপাড় টঙ্গীবাড়ীতে ২০০ জেলে পরিবার পেল ভিজিএফ চাউল ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগুনরাঙা পলাশে রঙিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক! আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান অতীতের মতো দলকানা কর্মকর্তা দেখতে চাই না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কমলনগর উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা।

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা।
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সোহেল রানা, চাইলেন ক্ষমা।

সাভারের আলোচিত রানা প্লাজা ধস মামলার প্রধান আসামি ও ভবনটির মালিক সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা রানা শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় কড়া পুলিশি পাহারায় সাভারের নিজ এলাকায় আসেন। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের কাছে নিজের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ​পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল রানার মা মর্জিনা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে রানার পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। ​শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে সাভারের বাজার রোড এলাকায় আনা হয়।

সেখানে জানাজা শেষে রানা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার ভুলের জন্য আপনারা আমাকে মাফ করে দিয়েন।​সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ জানান, জানাজা শেষে এবং দাফন প্রক্রিয়া শুরুর পর রাত সাড়ে ৭টার দিকে কড়া নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102