বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাহুবলে ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৮k Time View  
  •                                      
                                   
                               
বাহুবল ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক
বাহুবল ওসির সঙ্গে কল অডিও ভাইরাল বিএনপি নেতা তুষার ডিবি হাতে আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের সময় অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রোববার (২২ ফেব্রুয়ারি) আটক করেছে। তিনি বাহুবলের জয়পুর গ্রামের বাসিন্দা।‎স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি বাহুবল মডেল থানার ওসির সঙ্গে তুষারের এবং আরও একজনে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

অডিওতে তুষারকে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাশ বলেন, “পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে তুষারকে আপাতত ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার বিস্তারিত জানানো হবে।”‎এদিকে, তুষারকে হেফাজতে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে তার কর্মী ও সমর্থকেরা বাহুবলের মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102