প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি কৃষি; তাই কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকরা যেন ন্যায্য মূল্য ও সরকারি ভর্তুকি সহজে পান—এই লক্ষ্যেই স্মার্ট ‘কৃষক কার্ড’ ব্যবস্থা চালু করা হচ্ছে। তিনি বলেন, এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের সুযোগ-সুবিধা বাড়বে এবং কৃষি প্রণোদনা বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক হবে।
এ সময় কৃষক কার্ডের কারিগরি কাঠামো, বিতরণ পদ্ধতি এবং ডাটাবেজ প্রস্তুতির অগ্রগতি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।
উল্লেখ্য, নির্বাচনের আগে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ