বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
‎নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ বনানীতে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার নতুন আইজিপি আলী হোসেন ফকির গোপালপুরে ঘোড়া জবাই করে সেই মাংস প্যাকেটজাত করার সময় ৪ কসাই আটক ভালুকায় সীমানা প্রাচীর তুলে কারখানার জমি দখলের অভিযোগ জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ:আওয়ামী লীগের নেতা সিদ্দিক মাতব্বারের বিরুদ্ধে আশুলিয়ায় ২ টি অভিযানে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। শৈলকুপায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫০০ পরিবার

‎নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
‎নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিবিয়ানায় পাওয়ার প্লান্ট কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর এক কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত ব্যক্তি শেখ মোহাম্মদ রেজাউল করিম (৫৮), তিনি পাওয়ার প্লান্টের ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটে কর্মরত।‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্লান্টে কাজ করা ঠিকাদারদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় তাঁদের সঙ্গে কর্মচারীদের বিরোধের সৃষ্টি হয়।

‎অভিযোগ অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি সকালে এক ঠিকাদারি কাজে নিয়োজিত অবস্থায় স্থানীয় সাজিদ মিয়া ও তাঁর এক সহযোগী রেজাউল করিমকে প্রাণনাশের হুমকি দেন। পরদিন (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাওয়ার প্লান্টের প্রধান ফটকের সামনে সাজিদ মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেজাউল করিমের ওপর হামলা চালায়। হামলায় তিনি মাথা, কাঁধ ও বুকে আঘাত পেয়ে গুরুতর জখম হন।

‎সহকর্মীরা আহত রেজাউল করিমকে তাৎক্ষণিকভাবে প্লান্টের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে কর্মস্থলে যোগ দিয়েছেন।‎ঘটনার পর বিবিয়ানা পাওয়ার প্লান্ট–এর সহকারী পরিচালক (নিরাপত্তা) মিশর গাইন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102