সিলেটে এক শ্রমিককে মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে শুক্রবার সকাল থেকে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে মৌলভীবাজারের শেরপুর পয়েন্ট এলাকায় যাত্রী তোলা নিয়ে হানিফ পরিবহন-এর একটি বাসের স্টাফদের সঙ্গে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহন-এর স্টাফদের কথা-কাটাকাটি হয়।
পরে বাসটি সিলেটে পৌঁছালে হানিফ পরিবহনের চালক ও স্টাফরা হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেসের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি আহত হন।ঘটনার পর শ্রমিকেরা প্রতিবাদে হবিগঞ্জ থেকে সিলেট, শ্রীমঙ্গল, মাধবপুরসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন। বাস চলাচল বন্ধ থাকায় সকালে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী বিকেল পর্যন্ত বাস না পেয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকেন।
এদিকে বিকেলে পরিস্থিতি স্বাভাবিক করতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে।সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘সিলেটের মালিক সমিতি প্রায়ই টার্মিনালের প্রবেশমুখ বন্ধ করে এবং হবিগঞ্জের শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এসব ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বাস বন্ধ রেখেছেন। আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।’
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ