সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২২k Time View  
  •                                      
                                   
                               
সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা
সীতাকুণ্ডে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

সীতাকুণ্ড ফকিরহাট, ইকোপার্ক,এলেকায় ৭ বছর বয়সী হীরা নামে এক শিশুকন্যাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।পুলিশ জানিয়েছে, হীরা সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের মেয়ে।রোববার (১ মার্চ) আনুমানিক সকাল ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে তৎখানি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে রক্তাক্ত ও অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ ভর্তি করায়।

স্হানীয় সূত্রে জানা যায়, ইকোপার্ক এলাকায় একটি মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে,সেই সময় থানায়,থানা জানানো হলে
দ্রুত সেখানে থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন,সীতাকুণ্ডে ইকোপার্ক এলাকায় একটি সাত বছরের শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়,শিশুটির গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে ইকোপার্কে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়।হাসপাতালে নেওয়ার পর অনেক কষ্টে শিশুটি নিজের নাম, পরিচয় জানাতে সক্ষম হয়।পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102