সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৩k Time View  
  •                                      
                                   
                               
নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা পয়েন্ট থেকে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানার একটি দল এ অভিযান পরিচালনা করে।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়ার দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) জয়ন্ত দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নবীগঞ্জ কলেজপাড়ার আমজদ আলীর ছেলে শাহেদ আলী ওরফে ডিজে শাহেদ (২৫), ভাটি শেরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে দুরুদ মিয়া (২২) এবং বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের ছবুর আলীর ছেলে রাসেল মিয়া (২০)।

ওসি মোনায়েম মিয়া বলেন, ‘অভিযানে তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিতভাবে মাঠে কাজ করছে নবীগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আজ মঙ্গলবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102