সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সীতাকুণ্ডে, বাবার উপর প্রতিশোধ নিতে ৭ বছরে শিশু ইরাকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৫k Time View  
  •                                      
                                   
                               
সীতাকুণ্ডে, বাবার উপর প্রতিশোধ নিতে ৭ বছরে শিশু ইরাকে হত্যা
সীতাকুণ্ডে, বাবার উপর প্রতিশোধ নিতে ৭ বছরে শিশু ইরাকে হত্যা

পূর্বশত্রুতার জেরে প্রতিশোধ নিতেই সাত বছরের শিশু ইরাকে প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে পাহাড়ে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ।সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করলে সাত বছরের শিশু ইরা কান্নাকাটি করে ও বাধা দেয় এবং তার বাবাকে বলে দেওয়ার কথা জানায় এ, ঘটনা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বাবু শেখ, শিশুটির গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে।গ্রেপ্তার ঘাতক বাবু শেখ (৪৫) পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতাকুণ্ড ইকোপার্কে সংঘটিত এই নৃশংস ঘটনার এভাবেই লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

সাত বছরের ছোট ইরা, দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে(মঙ্গলবার ৩ মার্চ) সকালে শিশু,ইরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।গত রবিবার নিখোঁজ হওয়ার পর ইরাকে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল, হাসপাতালে দুই দফা অস্ত্রোপচারের পর তার শ্বাসনালীতে কৃত্রিম যন্ত্র বসানো হলেও সোমবার গভীর রাতে শ্বাসকষ্ট শুরু হয়। যন্ত্রটিতে ত্রুটি দেখা দেওয়ায় এবং সময়মতো নতুন যন্ত্র সংগ্রহ করতে না পারায় আইসিইউতে নেওয়ার পর সকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির সংবাদ সম্মেলনে জানান, প্রতিবেশী ও পেশায় রিকশাচালক মনিরুল ইসলামের সঙ্গে ঘাতক বাবু শেখের কয়েকবার ঝগড়া হয়েছিল।এই ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতেই সে মনিরুল ইসলামের মেয়ে ইরাকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন শিশুটিকে বেড়ানোর নাম করে ইকোপার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় সে।তদন্ত নেমে পুলিশ ও র‍্যাব-৭, ইকো পার্কে পাহাড়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়।ফুটেজে দেখা যায়, এক মধ্যবয়সী ব্যক্তি ইরাকে নিয়ে পাহাড়ের পথে যাচ্ছে। পরে পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাকে প্রতিবেশী ভাড়াটিয়া বাবু শেখ বলে শনাক্ত করেন।সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘাতককে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102