মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নিহতরা হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার পুত্র সাগর (৩০) ও মো. শহিদুলের পুত্র ছানারুল (৩০)। বুধবার ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ পিটনির ঘটনা ঘটে, পরে সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মারধর করলে তারা গুরুতর আহত হন।স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনকে সন্দেহ করেন স্থানীয়রা।এবিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জানান, এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাতে অভিযান চলছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ