শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ উৎকন্ঠায় পরিবার টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: এক পক্ষের অভিযোগ নিলেও অপর পক্ষেরটি নেয়নি পুলিশ ঢাকা ১৯ এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। সাভারের আশুলিয়ায় নিজেই অভিযানে নামলেন এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাঁদাবাজ আটক ২  জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাভারে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে ৩ সদস্যের চক্র আটক ঈদুল ফিতরের ছুটি বাড়াল সরকার আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পাবনায় প্রেমিক-প্রেমিকাকে আটক করে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: এক পক্ষের অভিযোগ নিলেও অপর পক্ষেরটি নেয়নি পুলিশ

টঙ্গীবাড়ী প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব
টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে ড্রেজার কে কেন্দ্র করে পুলিন্দাপাড় ও বিন্দুসার গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের অভিযোগ গ্রহণ করলেও অপর পক্ষের অভিযোগ পুলিশ গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিন্দুসার এলাকার ইকবাল হোসেন ও পুলিন্দাপাড় এলাকার সাউদ পক্ষের মধ্যে ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো।

এরই জের ধরে গত বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে উভয় পক্ষ থানায় অভিযোগ করতে গেলে পুলিশ কামাল সাউদ পক্ষের অভিযোগ নেয় কিন্তু ইকবাল হোসেন পক্ষের অভিযোগ গ্রহন করেনি বরং এই পক্ষের লোকজন কে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এতে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা আরো জানায়, ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় প্রায়ই এমন বিরোধ সৃষ্টি হচ্ছে। বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযোগকারী পক্ষের দাবি, ঘটনাটি দুই পক্ষের মধ্যে ঘটলেও পুলিশ একপক্ষের অভিযোগই শুধু গ্রহণ করেছে, যা সঠিক তদন্তের স্বার্থে সুষ্ঠু নয়। তারা তাদের অভিযোগও গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, উভয় পক্ষের অভিযোগ নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102