শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিল বিপিসি পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা ‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী অপহরণ উৎকন্ঠায় পরিবার টঙ্গীবাড়ীতে ড্রেজার নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব: এক পক্ষের অভিযোগ নিলেও অপর পক্ষেরটি নেয়নি পুলিশ ঢাকা ১৯ এর সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে চাঁদাবাজী ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। সাভারের আশুলিয়ায় নিজেই অভিযানে নামলেন এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু চাঁদাবাজ আটক ২ 

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ট্রাক ভর্তি পাথরের নিচে লুকানো ২ কোটি ৪ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি ট্রাক থেকে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।‎বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্রাকভর্তি পাথরের স্তূপের নিচে বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা।‎

বিজিবি জানায়, পণ্যগুলো চোরাচালানের মাধ্যমে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। উদ্ধার করা কসমেটিকস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।‎বিজিবি (৫৫) ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102