মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছেন রাকিব মাল নামে এক ফল ব্যবসায়ী। জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে এভাবে ফাঁসিয়েছে বলে দাবি করেছেন তিনি।সোমবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন রাকিব মাল। রাকিব পূর্ব আলদি গ্রামের শামসুল মালের ছেলে।
রাকিব মাল বলেন, সামসুদ্দিন হালদার (ইউপি সদস্য) নামে এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে সামসুদ্দিন তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, এসব কারণে তিনি মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। একদিন সকাল ১০টার দিকে হঠাৎ বাসার কলিং বেল বাজলে দরজা খুলতেই কয়েকজন ব্যক্তি জোর করে ঘরে ঢুকে পড়েন। তাদের সঙ্গে দুইজন নারীও ছিলেন। ওই নারীদের একজন তার প্রতিপক্ষ সামসুদ্দিন হালদারের মেয়ে তামান্না বলে দাবি করেন তিনি। এবং অন্যান্য ব্যক্তিরা হলেন হুযাইফা, নয়ন, জসেদ। এছাড়াও অপরিচিত কয়েকজন ছিলেন।
রাকিবের অভিযোগ, ঘরে ঢুকেই তারা তাকে অস্ত্রের মুখে ভয় দেখান এবং বিভিন্ন ভিডিও ধারণ করতে থাকেন। পরে তাকে অনৈতিক পরিস্থিতিতে জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরিস্থিতির ভয়ে তিনি তাদের ৫৫ হাজার টাকা দেন। এ সময় তার কাছ থেকে চার আনার একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।রাকিব আরও বলেন, তাকে ফাঁসানো ব্যক্তিদের মধ্যে থাকা নয়ন সেদিনের পরিকল্পিত ঘটনার কথা স্বীকার করেছেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ