বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে
বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় দল।বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি বলেন, আগামীকাল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই বৈঠক করা হচ্ছে।বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। দিনের কর্মসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন রয়েছে। একই সঙ্গে অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

সরকারি দলের সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এছাড়া শোক প্রস্তাবও আনা হবে।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ সংসদের নেতা নির্বাচিত করা হয়। সেদিন বিকেলেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে দুটি আসনের নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসন।এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

এদিকে বৃহস্পতিবারের অধিবেশন ঘিরে জাতীয় সংসদ সচিবালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অধিবেশন কক্ষসহ স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার কক্ষ প্রস্তুত করা হয়েছে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জাতীয় সংসদ ভবনও আক্রান্ত হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102