বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৬k Time View  
  •                                      
                                   
                               
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী
ভারতের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে সহায়তা চেয়েছে।বুধবার (১১ মার্চ) বিকেলে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আপদকালীন পরিস্থিতি বিবেচনায় ভারত থেকে ডিজেল সরবরাহ বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, জ্বালানি সহায়তার বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তা চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠিটি ভারত সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।প্রণয় ভার্মা আরও জানান, বর্তমানে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রতি মাসে প্রায় ১৫ হাজার টন ডিজেল বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহ দীর্ঘমেয়াদে চালু রাখতে বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102