মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬১k Time View  
  •                                      
                                   
                               
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আহমেদ আযম খান বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে ধানের শীষ প্রতীকে এক লাখ ১৩ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল (হরিণ প্রতীক) পান ৭৬ হাজার ৪৪৮ ভোট।

এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও যথাক্রমে অনুপম শাহজাহান জয় এবং জোয়াহেরুল ইসলাম–এর কাছে পরাজিত হন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তাদের শপথও পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার ফলে তারা আর মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে সেই শূন্যতা পূরণে নতুন করে একজন মন্ত্রী নিয়োগ দিয়েছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102