ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন।অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। দল-মত নির্বিশেষে তিনি দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য। এভাবেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। এই লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রশ্নে কোনো বিরোধ থাকার কথা নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। পরে বেলা সোয়া ১১টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগ করা সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান।তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে কখনও আপস করেননি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক : মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং : ০১৭১৫-৬২৭৮৯৪ , ০১৭৮৪-৮৩৮৬৮০ ই-মেইল: news@dhakabani.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ