রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাভার প্রেস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল
মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে “মানবিক যাত্রা ফাউন্ডেশন”। সংগঠনটির উদ্যোগে দারুল উলুম মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার, ক্রীড়া সংগঠক, সাবেক ছাত্রনেতা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজ এভিন। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডা. তানজিম ইউসুফ জাই, ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মো. মুস্তাকীম কবীর, বরিশাল জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আহসান তারেক শোয়েব, ডা. এম এইচ অনিক, ক্রীড়া সংগঠক খোকা শিকদার, সমাজকর্মী এইচ এম সাদ্দাম এবং সমাজকর্মী আহসান হাবিব পাটোয়ারী।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে রমজানের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে প্রায় ১০০ জন মাদরাসার শিক্ষার্থী ও এতিম শিশু অংশগ্রহণ করে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102