সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত
চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কৃত হয়েছেন।রবিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজীব আহমেদ রিংগন এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শাকিল ফারহান মিয়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‎

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে সম্প্রতি চুনারুঘাটের গাজীপুর এলাকায় প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ গত ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগে বলা হয়, ১২ মার্চ রাত ১০টার পর গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত হবিগঞ্জ এগ্রো লিমিটেড এর মুরগিবাহী একটি গাড়ি আটকিয়ে শাকিলের নেতৃত্বে ছিনতাই করা হয়। ড্রাইভার ও হেলপারের কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
‎পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানির সুপারভাইজার আশফাক, কিন্তু তার মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয়।স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত পেলেও ছিনতাই হওয়া মুরগি উদ্ধার করা সম্ভব হয়নি।‎চুনারুঘাট থানার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102