মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১

লক্ষ্মীপুর প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৭k Time View  
  •                                      
                                   
                               
কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১
কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মহি উদ্দিন সুমন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন কাঠমিস্ত্রি দুলাল (৩৪)। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে চাচাতো ভাই মইন উদ্দিন সুমনের (৩৫) কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে সুমন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দুলালের গলার ডান পাশে আঘাত করে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মইন উদ্দিন সুমন (৩৫)। তিনি কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার (হাফিজ উল্লাহ বেপারী বাড়ি) বাসিন্দা। তার পিতা আলী আজ্জম ও মাতা আফিয়া বেগম।ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102