মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় প্রাধান্য পাবে না। ফ্যামিলি কার্ডসহ যেকোনো সহায়তার জন্য যারা প্রকৃতভাবে যোগ্য, তারাই তা পাবে। দল-মতের ঊর্ধ্বে থেকে এই সহায়তা সবার জন্য নিশ্চিত করা হবে।”প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় সহায়তার পরিধি আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, “জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থেকেছে। এবার আমরা সরকার গঠন করায় এই সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হয়েছে।”অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ