ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন এবং সিটি করপোরেশনসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের ছুটি চললেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে বাসা থেকে সরকারি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন খাল খনন কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে আপডেট নিচ্ছেন।
তিনি আরও জানান, রাজধানীসহ বিভিন্ন সিটি করপোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
এদিকে ঈদযাত্রার সামগ্রিক পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে উপস্থিত হয়ে ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ