বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ

বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩k Time View  
  •                                      
                                   
                               
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী

এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সব বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত যাত্রীদের কাছ থেকে কোনো বড় ধরনের অভিযোগ আসেনি এবং সড়কে তেমন যানজটও নেই। যে দু-একটি অভিযোগ পাওয়া গেছে, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে।তিনি আরও বলেন, রাজধানী থেকে নির্ধারিত সময়েই বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন। এ সময় তিনি উল্লেখ করেন, যমুনা সেতু দিয়ে স্বাভাবিক দিনের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণপরিবহনে কোনো ধরনের জ্বালানি সংকট নেই; পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102