সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেয় বলে জানিয়েছে রয়টার্স।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হচ্ছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশে এবার ঈদগাহে নামাজ আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরেও অস্ট্রেলিয়া ও আফ্রিকার কয়েকটি দেশেও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।অন্যদিকে, এশিয়ার অনেক দেশে বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদ উদযাপন করা হবে। এসব দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া ও মরক্কোসহ আরও কয়েকটি দেশ রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ