শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের
টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের

প্রতি কেজি গরুর মাংস মাত্র ১০ টাকায়—শুনতে অবাক লাগলেও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাস্তবেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন ঈদুল ফিতর উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য এই বিশেষ আয়োজন করে, যা ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ৫২৩টি অসচ্ছল পরিবারের মাঝে নামমাত্র মূল্যে গরুর মাংস বিক্রি করা হয়। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে গত ছয় বছর ধরে একইভাবে এই কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।মাংস কিনতে আসা আয়শা বেগম ও সামিয়া বেগম বলেন, “১০ টাকা এখন বাচ্চাদের দিলেও নিতে চায় না। অথচ আমরা সেই টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারছি। এমন উদ্যোগে আমরা সত্যিই আনন্দিত।”

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, “আমরা চাই, অসহায় মানুষ যেন মনে না করে তারা দান নিচ্ছে; বরং নিজের টাকায় কিনে সম্মানের সঙ্গে মাংস নিতে পারে। সেই চিন্তা থেকেই প্রতীকী মূল্যে ১০ টাকায় মাংস বিক্রি করা হচ্ছে।”এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102