রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪ জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩৪k Time View  
  •                                      
                                   
                               
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীর ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।‎শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের পক্ষের এক কলেজছাত্রী আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ বাজিত উল্লাহ মেম্বারের সমর্থক কয়েকজন যুবক তার ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।‎এর পরদিন শনিবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

‎খবর পেয়ে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত বশর উল্লাহ (৪০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ঘটনার পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102