সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।মন্ত্রী বলেন, জনগণকে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে পর্যাপ্ত তেল মজুত রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রাখা হচ্ছে। তিনি সবাইকে প্রয়োজনের বেশি তেল না নেওয়ার অনুরোধ জানান।

তিনি আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে এবং জনগণের স্বার্থ বিবেচনায় এখনো দাম বাড়ানো হয়নি। সবার সহযোগিতা থাকলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট তৈরি হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী জানান, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। ঈদ উপলক্ষে দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক চাপ তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

অন্যদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা উদ্বেগের কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102