সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি
সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবারসহ বেড়াতে যাওয়ার সুযোগে সাভারে একটি ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সাড়ে আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ​সোমবার (২৩ মার্চ) সকালে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লার বাসিন্দা শামসুর রহমানের বাড়িতে এই চুরির ঘটনাটি জানাজানি হয়। ​

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা সপরিবারে সাভারের সিআরপি রোডের নিজস্ব বাসভবন ছেড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে বাড়ি ফিরে তারা প্রধান ফটকের তালা ভাঙা এবং রান্নাঘরের জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান। ঘরের ভেতরে প্রবেশ করে দেখা যায়, আলমারি ও ড্রয়ার তছনছ করা হয়েছে। চোরেরা আলমারির লকার ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ মূলবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে।

​ভুক্তভোগী শামসুর রহমান বলেন, “আমরা বাড়িতে না থাকার সুযোগে এই ঘটনা ঘটেছে। আমাদের কষ্টের অর্জিত প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল লুট হয়েছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ​খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু। তিনি জানান, চুরির ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সুযোগ বুঝে চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে। ​

এসআই মোহাম্মদ সাচ্চু আরও বলেন, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ​এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঈদের ছুটিতে পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102