বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩k Time View  
  •                                      
                                   
                               
‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সম্পর্কিত ৪টি অধ্যাদেশ নিয়ে গঠিত বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন এবং এগুলো কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উপস্থাপন করা হবে। বুধবার (২৫ মার্চ) বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে বিভক্ত করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, কিছু অধ্যাদেশ অপরিবর্তিত অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে সংসদে উপস্থাপন করবে। দ্বিতীয়ত, কিছু অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন এনে বিল হিসেবে উত্থাপন করা হবে। তৃতীয়ত, যেসব অধ্যাদেশ নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে না, সেগুলো চলতি অধিবেশনে ল্যাপস (বাতিল) হবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে আবার আনা হবে।

তিনি আরও বলেন, সংসদীয় বিধি অনুযায়ী নতুন বিল পাসের আগে পুরনো অধ্যাদেশগুলো অনুমোদন নেওয়া জরুরি, যাতে কোনো আইনি জটিলতা না তৈরি হয়।সালাউদ্দিন আহমেদ জানান, আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে পরবর্তী সেশনের সময় নির্ধারণ করেছেন মাননীয় সভাপতি। ওইদিনের বৈঠকেই বাকি থাকা বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কতগুলো অধ্যাদেশ চূড়ান্ত হয়েছে, তা সেদিনই স্পষ্টভাবে জানানো যাবে বলেও উল্লেখ করেন তিনি।‘জুলাই সুরক্ষা’ অধ্যাদেশ প্রসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, এটি আগের বৈঠকেই সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে এবং এতে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা জুলাই জাতীয় সনদকে প্রাধান্য দিয়ে কাজ করছি। সাংবিধানিকতা বজায় রাখা এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রতিটি বিল বিবেচনা করা হচ্ছে।” তবে দুদক আইন ও মানবাধিকার কমিশন আইনসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো আরও আলোচনা প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102