বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৮তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী শৈলকুপায় বিশেষ অভিযানে ৭জন জুয়ারী আটক ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের ‎হবিগঞ্জের চা বাগানে পর্যটক তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১ হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

শৈলকুপায় বিশেষ অভিযানে ৭জন জুয়ারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় বিশেষ অভিযানে ৭জন জুয়ারী আটক
শৈলকুপায় বিশেষ অভিযানে ৭জন জুয়ারী আটক

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল এর দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল আখতারুজ্জামান সহযোগিতা এবং শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যার নেতৃত্বে এস আই বিএম মনিরুজ্জামান, এস আই আজগর ফরাজি, এএস আই আইনাল,এএস আই আলামিন গাজী,এএস আই আনিস উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রামে রাত বারেটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় হেতামপুর গ্রামে জনৈক আসাদ এর চায়ের দোকান থেকে ৭ জনকে আটক করে। আটককৃতদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯’শ ৪০ টাকা জব্দ করেন। আটককৃতরা হলেন,হেতামপুর গ্রামের শাহাবুদ্দিন (৩৮), পিতা-নুরুল ইসলাম, বিকর্ন শিকদার (২৬), পিতা-বিশ্বজিৎ শিকদার, মোঃ আসাদ (৩৩), পিতা- মোঃ নুরুল ইসলাম ও পাঠানপাড়া গ্রামের মোঃ ইউসুফ শেখ (৪৫), মোঃ ওমর শেখ (২৮), উভয় পিতা- মৃত মজিবর শেখ এবং সোন্দাহ গ্রামের মোঃ পলাশ (৪৮), পিতা- মৃত আলতাব হোসেন বিশ্বাস।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোলয়া জানান,হেতামপুর এলাকা থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102