বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মা আমাকে জানালা দিয়ে বের করে দেন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা শ্লোগান, এক নারী আটক ১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, নিখোঁজ ৪৫

কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪
কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচং উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িচালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার যাত্রীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

ওসি আবদুল মমিন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনায় জড়িত বাস ও প্রাইভেটকার মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102