মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জয় বাংলা শ্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সোয়া ১১ টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে আটক করা হয়।আটক তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো: আকবর হোসেনের স্ত্রী। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসি। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।তিনি জানান, জয় বাংলা শ্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ। বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই ?
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে সে জয় বাংলা শ্লোগান দেন।তাকে আটক দেখানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহুর্তে তাকে আটক দেখানে হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ