বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন
১৮ বছর পর কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আবারও আয়োজন করা হয়েছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হয়।২০০৮ সালের পর এই প্রথম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ যুক্ত হলো। যদিও প্রতিবছর বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে এই আয়োজন নিয়মিত ছিল, তবে স্বাধীনতা দিবসে তা এতদিন বন্ধ ছিল। ছাত্র-জনতার গণআন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়েও এ ধরনের আয়োজন দেখা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এবারের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তার সঙ্গে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন এবং সশস্ত্র বাহিনীর চমৎকার প্রদর্শনী উপভোগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। রমজানের শুরু থেকেই প্যারেড স্কয়ারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় এবং গত মঙ্গলবার চূড়ান্ত মহড়া সম্পন্ন করা হয়।এদিকে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট দেখতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। তাদের জন্য বসার ব্যবস্থা হিসেবে প্লাস্টিকের চেয়ার রাখা হয়। অনেক দর্শনার্থীর হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা, যা পুরো পরিবেশকে করে তোলে আরও উৎসবমুখর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102