শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযুদ্ধকে খাটো করে, এমন আলোচনা করা ঠিক হবে না: প্রধানমন্ত্রী একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী ছেলেকে ডাক্তার বানানো হলো না আয়েশা আক্তারের, দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ সশস্ত্র বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মা আমাকে জানালা দিয়ে বের করে দেন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী
এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত দেশে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়লে পরিবহন ব্যয় ও খাদ্যপণ্যের দামও বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে। তাই বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সে পথে হাঁটেনি। এ কারণে সরকার প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাধারণ সময়ে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদকে সামনে রেখে প্রতিদিন ২৪-২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের অনুমতি পাওয়া সরকারে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102