সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

চার দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পাবনা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৫k Time View  
  •                                      
                                   
                               
চার দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ। পরে সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের সই করা সফরসূচি অনুযায়ী, প্রথম দিন সার্কিট হাউসে বিশ্রাম নেবেন তিনি। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শনের কথা রয়েছে। এরপর সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে গিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।চার দিনের সফর শেষে মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে ঢাকা ফিরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102