শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারি; শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারি; শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ
আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারি; শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ

আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শ্রমিক দলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়াসিম নামে এক ব্যক্তি আহত হয়েছেন।শুক্রবার রাতে আশুলিয়ার গাজিরচট মাটির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগীর স্ত্রী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।আহত ওয়াসিমের স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার দ্বিতীয় স্ত্রী ফোন করে তাকে বাসায় যেতে বলেন। কিন্তু মেয়ে অসুস্থ থাকা ও সমিতির কিস্তির টাকা জোগাড় করার বিষয় উল্লেখ করে তিনি যেতে পারবেন না বলে জানান।

তিনি আরও অভিযোগ করেন, পরে ওই নারী তার বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তার সন্তানদের ফোন করলে টেক্কার নাতি মনিরের নেতৃত্বে ১০-১৫ জন ভাড়াটে লোক অস্ত্র নিয়ে তাদের বাসায় হামলা চালায়। হামলার সময় তার স্বামীর পিঠে, পায় ও মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।অন্যদিকে আশুলিয়া থানা শ্রমিক দলের নেতা জয়নাল আবেদীনের স্ত্রী অভিযোগ করে বলেন, এটি মূলত একটি পারিবারিক বিরোধের জেরে মারামারির ঘটনা। তবে এর জের ধরে টেক্কার নাতি মনিরের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে হামলার চেষ্টা করে।

তিনি বলেন, “আমি শুনতে পাই তারা জয়নালকে ধরতে বলে চিৎকার করছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত ভেতর থেকে গেট বন্ধ করে দিই। পরে তারা রামদা দিয়ে গেট কোপাতে থাকে এবং জয়নালকে উদ্দেশ্য করে বাইরে বের হওয়ার জন্য চিৎকার করে। তখন আমার স্বামী বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর ফাঁকা গুলির শব্দও শুনেছি।”তিনি প্রশ্ন তুলে বলেন, “সমস্যা যদি তাদের পারিবারিক হয়, তাহলে আমাদের বাড়িতে হামলা করা হলো কেন?”এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।তবে এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে পাওয়া যায়নি।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102