প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান।এ সময় সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তার আগমনকে ঘিরে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম দেখা যায়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ সেখানে জড়ো হন তারা।
‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিপুল জনসমাগম সামাল দিতে হিমশিম খেতে হয় দলীয় স্বেচ্ছাসেবকদের।এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি ঘোষণা দেন, শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।
প্রিয় নেতাকে বরণ করতে সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে অবস্থান নেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান নেন, পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ