রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

সাভারে ডিবি’র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ডিবি'র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার
সাভারে ডিবি'র অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সাভার ও ধামরাই সাভার ও ধামরাইয়ের পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নির্দেশনায় এই অভিযানগুলো পরিচালিত হয়। প্রথম অভিযানে ধামরাই থানার কালামপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি চৌকস দল। অভিযানে মোঃ ওয়ারিদ হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ধামরাইয়ের কালামপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ওয়ারিদ মূলত টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাদরা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
একই রাতে সাভারের জয়নাবাড়ী এলাকায় এসআই মোঃ আঃ হাই ফকিরের নেতৃত্বে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। এসময় মোঃ আল আমিন (২৮) এবং মোঃ খায়রুল মিয়া (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন জয়নাবাড়ী এলাকার স্থায়ী বাসিন্দা এবং খায়রুল মিয়া গাইবান্ধা জেলা থেকে এসে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাদের তল্লাশি করে ১৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102