রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ
‎হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পৃথক অভিযানে আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ, মেহেদি, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) ভোররাত থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

‎বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোররাতে একটি অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে ভাঙারি পণ্যের আড়ালে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মেহেদি উদ্ধার করা হয়। ট্রাকটির পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকেও এসব পণ্য পাওয়া যায়। পরে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।‎বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের সিজার মূল্য আনুমানিক ২ কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।‎বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102