প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে। সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়াভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনের এই অনুষ্ঠানটি দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমানে আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার নতুন মাত্রা যোগ করে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে দেশব্যাপী কার্যক্রম আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে চালু হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া আর শুধু শখ বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকেই শুরু হলো।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ