মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৫k Time View  
  •                                      
                                   
                               
সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা
সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা । ফটো সংগ্রহীত

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মহিদুল ইসলাম (৩২) নামের এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে যাদুরচর এলাকার আনন্দ নগর হাউজিংয়ের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।​নিহত মহিদুল ইসলাম ঝিনাইদহ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।

​সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান জানান, নিহতের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে তাকে নির্জন স্থানে পেয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় ঘাতকরা।

​পুলিশ আরও জানায়, নিহতের পরিচয় নিশ্চিত করতে পিবিআই-এর (PBI) কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বিশ্লেষণের মাধ্যমে তার সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।​ইতিমধ্যেই মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102