মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

আরও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
আরও বাড়ল স্বর্ণের দাম
আরও বাড়ল স্বর্ণের দাম । ফটো সংগ্রহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২১২ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা

এর আগে গত শনিবার (২৮ মার্চ) বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

সে সময়—

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102