মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির পাবনার বেড়ায় তেল সিন্ডিকেটের হোতা ফজলুর রহমান ফকিরের লিনজা ফিলিং স্টেশন

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর । ফাইল ফটো

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি থেকে বঞ্চিত ১,৮২১ জন চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তিনি এ আশ্বাস দেন।

এর আগে, একই স্থানে অবস্থান নিয়ে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন চিকিৎসকরা। সচিবালয় ত্যাগের সময় গাড়িতে ওঠার ঠিক আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধি দলের কাছে এগিয়ে যান। এ সময় তারা সংক্ষিপ্তভাবে তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102