মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী
মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী । ফটো সংগ্রহীত

মেট্রোপলিটন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার শিক্ষা কার্যক্রম কীভাবে অব্যাহত রাখা যায়, তা নিয়ে পরিকল্পনা করছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহনের ওপর নির্ভরতা থাকায় সেখানে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। সেগুলোর অনুমোদন পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।মন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রধানমন্ত্রী কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রোজার ছুটি ও সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে যে শিক্ষাঘণ্টা নষ্ট হয়েছে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।তিনি বলেন, পুরোপুরি অনলাইন শিক্ষায় চলে গেলে সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সব দিক বিবেচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102