বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী ভালুকা মহাসড়কে অটোরিকশার দাপট, নাজেহাল সাধারণ মানুষ মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া সাভারে জালিয়াতির দায়ে ছাত্র হত্যা মামলার আসামি ‘শুটার আশরাফ’ আটক সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৫k Time View  
  •                                      
                                   
                               
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
প্রাথমিকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার । ফটো সংগ্রহীত

প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, “যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব।” তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির কোনো আশঙ্কা নেই; বরং এতে প্রান্তিক মানুষের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এবং আগামী চার বছরে মোট ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলেও জানান তিনি।সংসদ সচিবালয় জানায়, আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল। এর আগে সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট দিনে নিয়মিত প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাবও উত্থাপন করা হয়, যা বুধবারের মুলতবি অধিবেশনে এক সংসদ সদস্য তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102