বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭k Time View  
  •                                      
                                   
                               
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী
রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী । ফটো সংগ্রহীত

আগামী দুই দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ২১ লাখ ৯০ হাজার হামের টিকা পৌঁছে দেওয়া হবে এবং রোববার থেকে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) তিনি এ তথ্য জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট সবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সেগুলো সারাদেশে বিতরণ করা হবে।তিনি আশ্বস্ত করে বলেন, হাম মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক শয্যার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102