মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট
হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট । ফটো সংগ্রহীত

দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সারা দেশের সব স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। জানা গেছে, বিষয়টি আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।

রিটে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা নিয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এতে আদালতের কাছে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া কেন অবৈধ, স্বেচ্ছাচারী এবং আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না।রিটে আরও উল্লেখ করা হয়েছে, সময়মতো টিকাদান কার্যক্রম নিশ্চিত করতে না পারা, টিকার পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে ব্যর্থতা, এবং স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া, রিটে অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু করা, টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা এবং সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউসহ কার্যকর জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102